অকালে মৃত্যু রাজশাহী কলেজ শিক্ষার্থী মুরাদের

রাষ্ট বিজ্ঞান বিভাগ

রাজশাহী কলেজ শিক্ষার্থী মুরাদ বিরল জিবিএস রোগে আক্রান্ত হয়ে রাজশহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।সে রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম বর্ষের(২০২৩-২৪) শিক্ষার্থী ছিল।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মুরাদ। বিরল জিবিএস রোগে আক্রান্ত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দীর্ঘকালীন চিকিৎসা চলাকালীন অবস্থায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর জেলার বরাইগ্রাম উপজেলার বনগ্রাম ইউনিয়নের মহিষভাঙা গ্রামের মোঃ সিদ্দিকুর রহমানের ছেলে মেহেদী হাসান মুরাদ, মৃত্যুকালে তার বয়স হয়েছিল (২০) বছর। আনুমানিক ৩ টায় মুরাদের মৃতদেহ রাজশাহী মেডিকেল হাসপাতালের মর্গ থেকে  গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।বাদ এশা মুরাদের জানাজার নামাজ তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়।

মুরাদের এই অকাল মৃত্যু সকলের কাছেই একটি হৃদয়বিদারক ঘটনা।আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *