রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাবের নেতৃত্বে ফারহান-জাকি

ডিবেটিং ক্লাব

নুসরাত নাঈম সাজিয়া
২৮ জুলাই,রাজশাহী কলেজ

রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক পরিচালিত ডিবেটিং ক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৭জুলাই)২১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকি মুজাহিদ।

নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ফারহান আহমেদ জানান,’আমার স্বপ্ন আমাদের এই ক্লাব থেকে একদিন জাতীয় পর্যায়ে বিতার্কিক  তৈরি হবে এবং আমি সেই লক্ষ্যে কাজ করে যাবো ইনশাআল্লাহ। সকলের কাছে দোয়া চাই যেন আমরা লক্ষ্যে পৌঁছাতে পারি।’

সাধারণ সম্পাদক জাকি মুজাহিদ বলেন, ‘রাষ্ট্রবিজ্ঞান ডিবেটিং ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি পথ হারা নবীনদের জন্য সঠিক পথের প্রদর্শকও বলা যায়। এই স্বনামধন্য ও গৌরবান্বিত ক্লাবের সাথে সংযুক্ত থাকতে পেরে আমি সত্যি আনন্দিত।’

২১ সদস্যবিশিষ্ট এই কমিটির বাকিরা হলেন, সিনিয়র সহ-সভাপতি তাসনিম নুসরাত মাহী ও সহ-সভাপতি রবিউল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ত্বাকী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক অনিক মাহমুদ,সাংগঠনিক সম্পাদক মিফতাহুল জান্নাত, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সালমান ফারসি, কোষাধ্যক্ষ আরমান হাবিব, দপ্তর সম্পাদক নুসরাত নাঈম সাজিয়া, সহ-দপ্তর  সম্পাদক রাব্বি শেখ, প্রচার সম্পাদক মোঃ আসিফ হোসেন, সহ-প্রচার সম্পাদক সানজিদা আক্তার,আইসিটি সম্পাদক আহমেদ জুবায়ের‌,সাংস্কৃতিক সম্পাদক মোসাঃ সৌদিয়া খাতুন।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মোর্শেদা আক্তার, সুজয়া রানী, আব্দুল ওহাব, মোঃ শিপন, সেবা রানী সরকার, এম জেড মমো।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর প্রধান পৃষ্ঠপোষকতায় উক্ত সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে আছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ তায়েজুল ইসলাম মন্ডল।

২০২৫-২৬ বর্ষের জন্য অনুমোদিত এই কার্যনিবাহী কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম মুজতবা। এছাড়াও উপদেষ্টা হিসেবে আছেন,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের
সহকারি অধ্যাপক মোঃ রুবাইয়্যাত-ই আফরোজ ও প্রভাষক মোঃ কামরুল হাসান।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *