রাজশাহী কলেজ বিসিএস পিপারেশন ক্লাব: শিক্ষার্থীদের অগ্রযাত্রার সোপান

Uncategorized সহঃশিক্ষা কার্যক্রম

২০১৯ সালে রাজশাহী কলেজের অনার্স ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীদের জন্য “রাজশাহী কলেজ বিসিএস পিপারেশন ক্লাব” যাত্রা শুরু করে, যা দেশের সর্বোচ্চ প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা (বিসিএস) এর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি দ্রুত সময়ের মধ্যে সফলতার সাথে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা শিক্ষার্থীদের প্রস্তুতিতে বিশেষ ভূমিকা পালন করছে।

রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলীর পৃষ্ঠপোষকতায় ক্লাবটি অগ্রযাত্রার পথে দৃঢ় পদক্ষেপ ফেলেছে। আহ্বায়ক হিসেবে প্রভাষক মোঃ কামরুল হাসান (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) দায়িত্ব পালন করছেন। শিক্ষক উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রভাষক মোঃ পারভেজ রানা (পরিসংখ্যান বিভাগ), প্রভাষক মোঃ হাসান মাহমুদ সিদ্দিক, (রসায়ন বিভাগ), প্রভাষক মোঃ জাকির হোসাইন (দর্শন বিভাগ), প্রভাষক মোঃ মঞ্জুর হোসেন (মনোবিজ্ঞান বিভাগ), সহকারী অধ্যাপক মোঃ জুয়েল কিবরিয়া ( বাংলা বিভাগ), সহকারী অধ্যাপক মোঃ ফারুক হোসেন (দর্শন বিভাগ) ও সহকারী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান ( বাংলা বিভাগ)।। তাদের নেতৃত্বে ক্লাবটি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে, যার ফলে শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে ভালো ফলাফল অর্জন করছে।

ক্লাবটির স্থায়ী অফিস রুমের সীমাবদ্ধতা থাকায়, তাদের কার্যক্রম কামরুজ্জামান ভবনের ১০১ নং রুমে কলেজ ছুটির পর অনুষ্ঠিত হয়। সপ্তাহে দুদিন ক্লাস ও একদিন পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে অনার্স ১ম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। ক্লাবের সদস্য হওয়ার জন্য শিক্ষার্থীরা কলেজ ছুটির পর দায়িত্বরত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

সংগঠনটির সভাপতি মহমুদ আল ফারাবি (পদার্থবিজ্ঞান বিভাগ) এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিস (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) সহ সকল সহযোগী সদস্যদের সহযোগিতায় বর্তমানে রাজশাহী কলেজ বিসিএস পিপারেশন ক্লাব তাদের কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে।

এই ক্লাবটি শুধুমাত্র একটি শিক্ষা সংগঠন নয়, বরং এটি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিসিএস পরীক্ষায় সফলতার জন্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের প্রস্তুতি আরও জোরদার করছে এই ক্লাব, যা তাদের ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে।

আরসিবি/দুর্জয়/মুজাহিদুল

সাংবাদিক

1 thought on “রাজশাহী কলেজ বিসিএস পিপারেশন ক্লাব: শিক্ষার্থীদের অগ্রযাত্রার সোপান

  1. “এই ক্লাবটি শুধুমাত্র একটি শিক্ষা সংগঠন নয়, বরং এটি শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য পূরণে এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। বিসিএস পরীক্ষায় সফলতার জন্য রাজশাহী কলেজের শিক্ষার্থীদের প্রস্তুতি আরও জোরদার করছে এই ক্লাব, যা তাদের ভবিষ্যৎ গড়তে সহায়ক হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *