বুধবার (৪ ডিসেম্বর) রাজশাহী কলেজে ‘অভ্যন্তরীণ ক্রীড়া সপ্তাহ-২০২৪’-এর অংশ হিসেবে T-১০ ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
ফাইনালে রাজশাহী কলেজ মার্কেটিং বিভাগ, পরিসংখ্যান বিভাগ কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অভ্যন্তরীণ ক্রীড়া সপ্তাহ-২০২৪ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।
উক্ত খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো: সেরাজ উদ্দীন এবং অত্র কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দরা।
ফাইনাল খেলায় উভয় দলের পর্যাপ্ত সংখ্যক দর্শক সমর্থকদের উপস্থিতিতে রাজশাহী কলেজ মাঠ প্রাণবন্ত হয়ে উঠে এবং কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা খেলাটি বেশ আগ্রহ ও উদ্দীপনার সাথে উপভোগ করেন।
