রাজশাহী কলেজের ৬৩ শিক্ষার্থী পেল প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

কলেজের খবর

আর্ত মানবতার সেবায় নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী কলেজ শাখার উদ্যোগে ৬৩ জন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট শাখার উদ্যোগে আয়োজিত তিনদিন দিনব্যাপী প্রশিক্ষণ সেশনে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের বিশ্বব্যাপী রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মৌলিক ধারণা ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়।

রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট এর উদ্যোগে গত ২ ডিসেম্বর শুরু হওয়া ৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প শেষ হয় ৪ ডিসেম্বর। আজ (বুধবার) বিকাল ৪টায় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী সিটি ইউনিটের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা এই প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রশিক্ষণে আর্তমানবতার সেবায় বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশে রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের কর্মীরা কিভাবে নিরলস সেবা দিয়ে যাচ্ছে- তা তুলে ধরা হয়।

প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রম-২০২৪ এর সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।

সভাপতির বক্তব্যে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক সংস্থা যার সদস্য হিসেবে আপনাদের সকলকে মানবতার কাজে সবসময় নিয়োজিত থাকতে হবে। রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে যে কোনো দুর্যোগে সম্মুখ যোদ্ধার ন্যায় কাজ করে যাচ্ছে। দেশের ক্লান্তি লগ্নে সম্মুখ যোদ্ধার ন্যায় কাজ করতে হলে নতুন সদস্য হিসেবে নিজেদের এখন থেকেই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ রেড ক্রিসেন্ট এর প্রধান উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো: আল আমীন হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো: মানিক হোসেন।

মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ-২০২৪ এর কার্যক্রমের মাধ্যমে নতুন সদস্যদের প্রাথমিক চিকিৎসার ধারণা, চোকিং, ফিট ও অজ্ঞান, রক্তপাত ও তার ব্যবস্থাপনা, সাপের কামড় ও বিষক্রিয়া, হাড়ভাঙ্গা ও তার প্রতিকার, ভূমিকম্প ও অগ্নিকান্ড সহ বিভিন্ন বিষয়ে বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে নতুন সদস্যদের মধ্যে দক্ষতা বৃদ্ধি করা হয়।

এছাড়াও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজু, রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান, রাজশাহী সিটি ইউনিটের যুব প্রধান মো: আলী হোসেন, সিটি ইউনিটের প্রশাসন সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগয় প্রধান শ্রাবন্তি আক্তার ফারহানা, সিটি ইউনিটের এর স্বাস্থ্য সেবা বিভাগীয় প্রধান মোছা: লুবনা খাতুন, সিটি ইউনিট যুব সদস্য মাহফুজুর রহমান আকাশ, সিটি ইউনিট ডেপুটি ইয়ুথ চিপ তাহমিনা তামান্না।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *