দেশের প্রথম শহীদ মিনারে শহীদের প্রতি আরসিআরইউ’র শ্রদ্ধা নিবেদন

কলেজের খবর

অমর ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে রাজশাহী কলেজের রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) সদস্যবৃন্দরা।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় আরসিআরইউ’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম এর নেতৃত্বে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ভবনের (এফ ব্লক) সামনে অবস্থিত দেশের প্রথম শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আরসিআরইউ’র সদস্যবৃন্দরা।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন।

উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো: সৈয়দ আলী আহসান , মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আজমত আলী রকি ও বাংলা বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান।

এর আগে অমর ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮ টায় প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন রাজশাহী কলেজের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও সকল বিভাগের শিক্ষার্থীরা। প্রভাত ফেরি কলেজ প্রসঙ্গ থেকে শুরু হয়ে নগরীর জিরো পয়েন্ট এলাকা অতিক্রম করে কলেজর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শেষ হয়। প্রভাত ফেরি শেষে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলীর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন, প্রশিক্ষণ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আল সাকিব হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মুজাহিদুল ইসলাম , নির্বাহী সদস্য- ফারহানা ইয়াসমিন ছন্দা ও ফারজানা ইসলাম মিতুসহ সকল সহযোগী সদস্যবৃন্দরা ।

সাংবাদিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *