রাজশাহী কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ এবং অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ আয়োজন কমিটির উদ্যোগে একাদশ-দ্বাদশ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে দুইটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিটি বিভাগে আলাদাভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভাগীয় পর্যায়ে প্রতিটি বিষয়ে প্রথম হওয়া শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ মো. যহুর আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. ইব্রাহিম আলী।
এছাড়া কলেজের শিক্ষকবৃন্দ, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ এবং অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

