রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী, কুমিল্লা বোর্ডের পাশের হার ৮০% এর নিচে কিন্তু বাংলাদেশের বাকি বোর্ডগুলো পাসের হার প্রায় ৯৬% এর উপরে কিন্তু তারপরও কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা থাকে সচিবালয়ে বাকি বোর্ডের শিক্ষার্থীরা অন্য ক্ষেত্রে। তাই আমাদের পরীক্ষায় বেশি নাম্বারের জন্য সার্টিফিকেট অর্জনের ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের ক্যারিয়ার রোড ম্যাপ সিজন-৬ দিকনির্দেশনামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও ক্লাবটির বর্তমান সভাপতি যোবায়ের আহমেদ।
প্রফেসর মু. যহুর আলী বলেন, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে শিক্ষার্থীরা অটো পাসের জন্য আন্দোলন করে যেটা পৃথিবীর কোনো দেশে দেখা যায় না। আমরা শিক্ষাজীবন কে ভাবি মন যা চায় সেভাবে হেঁসে খেলে পার করতে। সহজ পন্থায় কখনোই ভালো কিছু অর্জিত হয় না। শিক্ষাজীবন পেরিয়ে আপনাদের বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে হবে। তাই এখন থেকেই নিজেদের ভবিষ্যতের জন্য দক্ষ করে তুলতে হবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো: সেরাজ উদ্দীন, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মো: সেলিম পারভেজ, সমাজকর্ম বিভাগের প্রভাষক আব্দুর রহিম, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক অনুতোষ কুমার প্রামানিক ও স্পীকার হিসেবে ছিলেন, লেখক ও ক্যারিয়ার কনসালটেন্ট রবিউল আলম লুইপা, সি.ই.ও মাইন্ড সেবা সোহানুর রহমান সোহান।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, পরিসংখ্যান বিভাগ ৩য় বর্ষের শিক্ষার্থী ও ক্লাবটির বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন। রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী রিমা ইসলাম স্বর্ণালি।
এর আগে সকাল ১০টায় সকলের উদ্দেশ্যে শুভেচ্ছামূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা, কুইজ ও পরিষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
