Admission Formfillup
প্রত্যেক বাটনের নিচে আবেদন, ভর্তি এবং ফরমপূরণের নির্দেশনা দেয়া রয়েছে। বাটন চাপার আগে নির্দেশনা ভালভাবে পড়ে নাও।
Level: Masters Final Year
শুধুমাত্র শেষবর্ষ মাস্টার্স স্তরের জন্য
আবেদনের সীমাঃ ১৭/০৩/২৬ খ্রিঃ বিকাল ৪.০০ টা। 
আবেদন ফিঃ টা, ১,১০০.০০
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের লিংক বাটন চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় লিংকে গিয়ে প্রথমে আবেদন করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে।
এরপর উপরের Masters Final Application বাটন চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রোল (Admission Roll) নম্বর দিয়ে কলেজে আবেদন করলে পেমেণ্ট অপশন আসবে। তারপর ১,১০০ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধে পূর্বে Admission Roll সঠিক আছে কী না তা নিশ্চিত হয়ে নিতে হবে।
বিঃদ্রঃ-০১- Admission Roll, নাম, বাবার নাম ও মায়ের নাম অবশ্যিই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরমের সাথে হুবহু মিল থাকতে হবে।
বিঃদ্রঃ-০২- Admission Roll ভুল হলে সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন করে ফি পরিশোধ করতে হবে। অন্যথায় ভর্তি হতে পারবে না।
যোগাযোগঃ
> ই-মেইলঃ mastersrcadmission@gmail.com
Level: Preliminary to Masters
শুধুমাত্র প্রিলিমিনারি টু মাস্টার্স স্তরের জন্য
মেধা ভর্তিঃ ১২/০৩/২৬ – ৩০/০৩/২৬ পর্যন্ত। 
Admission Fees
“মেধা তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রথমে Admission Roll-এর বিপরীতে রকেট পদ্ধতিতে (নিচে উল্লেখ আছে) ফি পরিশোধ কর। এরপর উপরের বাটন চেপে Admission Roll দিয়ে Next বাটন চেপে Admission Confirmation Slip ও Admission From ডাউনলোড কর।”
ভুল নম্বররে আবেদনকারী শিক্ষার্থীদের করণীয়ঃ যদি কোন শিক্ষার্থী ভুল Admission Roll ব্যবহার করে আবেদন করে থাকে তবে তাকে পুনরায় Preli to Masters Admission লিংকে ক্লিক করে সঠিক Admission Roll দিয়ে পেমেণ্ট অপশন না এসে ফরম উন্মুক্ত হবে। উক্ত ফরম যথাযথভাবে পূরণ করে Submit বাটন চাপলে পেমেণ্ট অপশন আসবে। এরপর পেমেণ্ট করে পেজ রিফ্রেস করে অথবা পুনরায় উপরের বাটন চেপে Admission Roll দিয়ে Next বাটন চেপে Admission Confirmation Slip ও Admission From ডাউনলোড করা যাবে।”
কলেজে আবেদন না করে যে সকল শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে তাদের করণীয়ঃ প্রিলি-টু-মাস্টার্স কোর্সে ভর্তিচ্ছু যে সকল শিক্ষার্থী আবেদন না করেও মেধা তালিকায় স্থান পেয়েছে তারা ভর্তি কমিটি কর্তৃক সরবরাহকৃত রসিদে টা, ১,১০০.০০ কলেজ নির্ধারিত রুপালী ব্যাংকে জমা দিয়ে কমিটির নিকট রসিদ জমা দিলে ২৫/০৩/২০২৬ তারিখের পরে ভর্তির সুযোগ দেয়া হবে এবং উপরের দ্বিতীয় অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে ভর্তি হতে পারবে।
রাজশাহী কলেজে ভর্তি ও ফরম পূরণের নিয়মাবলী
বিভিন্ন স্তরে অনলাইন পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদনের নিয়মাবলী:
ধাপ-১ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ও ফরম ডাউনলোডঃ
- প্রথমে http://app11.nu.edu.bd/ লিংকে প্রবেশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে ২ কপি প্রিণ্ট নিতে হবে
- আবেদন ফরমে ভর্তির রোল নম্বর (Admission Roll) দেয়া থাকবে।
ধাপ-২ : রাজশাহী কলেজে আবেদনঃ
- রাজশাহী কলেজের ওয়েবসাইট https://rc.gov.bd/admission-formfillup/ Link-এ প্রবেশ করতে হবে।
- উক্ত পাতায় সংশ্লিষ্ট স্তরের সবুজ রং-এর Application বাটন ক্লিক করে Admission Roll বসিয়ে Next বাটনে ক্লিক করলে Application Form উন্মুক্ত হবে। উক্ত Form-এ পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ এবং ছবি আপলোডের পর Submit বাটন চাপলে আবেদন সম্পূর্ণ হবে এবং পেমেণ্ট অপশন আসবে এবং নিম্নোক্ত ৩নং ধাপ অনুসরণ করে পেমেণ্ট করতে হবে।
- HSC এবং রিলিজ স্লিপে ভর্তির ক্ষেত্রে উক্ত পাতায় সরাসরি সংশ্লিষ্ট স্তরের কমলা রং-এর Admission বাটন ক্লিক করে Admission Roll (HSC ভর্তির ক্ষেত্রে SSC রোল) বসিয়ে Next বাটনে ক্লিক করলে Admission Form উন্মুক্ত হবে। উক্ত Form-এ পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ এবং ছবি আপলোডের পর Submit বাটন চাপলে আবেদন সম্পূর্ণ হবে এবং পেমেণ্ট অপশন আসবে এবং নিম্নোক্ত ৩নং ধাপ অনুসরণ করে পেমেণ্ট করতে হবে।
ধাপ-৩ : DBBL মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে আবেদন ফি পরিশোধঃ
- যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
- পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
- নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
- অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
- Other 0 (Zero) সিলেক্ট করুন
- রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
- Bill No-এ আপনার Admission Roll (উদাহরণ :7458327) দিন (HSC ভর্তির ক্ষেত্রে SSC রোল নম্বর)
- সংশ্লিষ্ট স্তরের ফি-এর পরিমাণ লিখুন
- চার ডিজিটের PIN টাইপ করুন
- OK/Send বাটন চাপুন
- আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।
**মোবাইলে রকেট এপ্লিকেশন (bill pay) ব্যবহার করে ফি পরিশোধ করা অনেক সহজ।
ধাপ-৪ : Application ফরম ডাউনলোড
- উপরের ৩নং ধাপ অনুসরণ করে আবেদন ফি পরিশোধ করে পেজ রিফ্রেস করলে অথবা পুনরায় Admission Roll দিয়ে লগইন করলে ভর্তির মুল ফরম উন্মুক্ত হবে। উপরে Application Confirmation Slip ও Application Form ডাউনলোডের অপশন থাকবে।
- সেখান থেকে তা ডাউনলোড করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের সাথে বিভাগে জমা দিতে হবে।
ধাপ-৫ : চুড়ান্ত ভর্তি এবং Admission Confirmation Slip ও Admission Form ডাউনলোডঃ
- ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পেলে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ধাপ-৩ অনুসরণ করে প্রথমে সংশ্লিষ্ট শাখা বা বিভাগের জন্য নির্ধারিত ভর্তির ফিস পরিশোধ করতে হবে।
- এরপর সংশ্লিষ্ট স্তরের Online Admission Link-এ প্রবেশ করে Admission Roll দিয়ে Next বাটন চাপলে অথবা Sign-in করলে ভর্তির তথ্যযুক্ত ফরম উন্মুক্ত হবে। সেখানে উপরে প্রদর্শিত ডাউনলোড লিংক থেকে Admission Confirmation Slip ও Admission Form ডাউনলোড করা যাবে।
Online Form Fillup
বিভিন্ন কোর্সে অনলাইন পদ্ধতিতে Form Fillup-এর নিয়মাবলী:
- আবেদন ফরম সংগ্রহঃ
-
পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://ems.nu.ac.bd/student-login) লিংকে রেজিষ্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে সংশ্লিষ্ট পরীক্ষা স্তরের Apply (For Students) বাটনে ক্লিক করার পর পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে Next বাটন চাপলে ফরম উন্মুক্ত হবে।
-
সঠিকভাবে পূরণ করে ২কপি ডাউনলোড করে নিতে হবে।
-
ফরমপূরণের বিজ্ঞপ্তির লিংক : https://nubd.info/formfillup//
- পরীক্ষার ফিস জমাঃ
-
নিয়মিত ছাত্র-ছাত্রী যাদের DBBL মোবাইল এ্যাকাউণ্ট আছে তারা নিজেদের একাউণ্ট থেকে অথবা এজেণ্ট বা অন্য একাউণ্ট থেকে ID No. এর বিপরীতে প্রথমে ফরমপূরণের ফি পরিশোধ করবে এবং পরে শিক্ষার্থী উপরে প্রদত্ত্ব তার সংশ্লিষ্ট স্তরের Online Form Fillup বাটন চেপে নিজের ID No. ও Level নির্বাচন করে Next বাটন চেপে পেমেণ্ট কনফার্মেশন স্লিপ ডাউনলোড করে নিবে।
-
অনিয়মিত ও বিভাগ উন্নয়ন ছাত্র-ছাত্রীদেরকে পেমেণ্ট অপশনে যাওয়ার আগে শিক্ষার্থী উপরে প্রদত্ত্ব সংশ্লিষ্ট স্তরের Form Fillup বাটন প্রেস এবং Click Here বাটনে ক্লিক করে Student ID ও বিষয় সংখ্যা নির্বাচন করার পর Next বাটনে চাপ দিলে Invoice তৈরি হবে এবং পরিশোধযোগ্য ফিসের পরিমানসহ ডাচ্-বাংলা ব্যাংকের পেমেণ্ট অপশন আসবে। তারপর DBBL টাকা পরিশোধের পদ্ধতি অনুযায়ী পেমেণ্ট করতে হবে। এরপর পেমেণ্ট অপশনযুক্ত পেজটি Refresh করে অথবা পুনরায় উক্ত লিংকে প্রবেশ করে পেমেণ্ট কনফার্মেশন স্লিপ ডাউনলোড করবে।উল্লেখ্য Invoice তৈরি না হলে পেমেণ্ট করা যাবে না এবং ফরম ফিলআপও সম্ভব হবে না।
DBBL পদ্ধতিতে Online Form Fillup ফি পরিশোধঃ
- যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
- পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
- নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
- অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
- Other 0 (Zero) সিলেক্ট করুন
- রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
- Bill No-এ আপনার Class ID (উদাহরণ-2019000003) দিন
- টাকার পরিমাণ (উদাহরণ : টা, 4726) লিখুন
- চার ডিজিটের PIN টাইপ করুন
- OK/Send বাটন চাপুন
- আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।
- ফরম পূরণের লিংক এ গিয়ে আপনার পেমেন্ট স্লিপ ডাউনলোড করুন।
**মোবাইলে রকেট এপ্লিকেশন (bill pay) ব্যবহার করে ফি পরিশোধ করা অনেক সহজ।
Helpline : From 10.00am to 3.00pm
DBBL Help Line- 16216
Helpline : From 10.00am to 3.00pm
DBBL Help Line- 16216

