Admission Formfillup

প্রত্যেক বাটনের নিচে আবেদন, ভর্তি এবং ফরমপূরণের নির্দেশনা দেয়া রয়েছে। বাটন চাপার আগে নির্দেশনা ভালভাবে পড়ে নাও।

Level: Honours

শুধুমাত্র অনার্স স্তরের জন্য

২য় বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ফরমপূরণ কার্যক্রম সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত আগামী ০৩/০৯/২০২৬ খ্রিঃ পর্যন্ত চলবে।

|| ২য় বর্ষ সম্মান শ্রেণীর ফরমপূরন || new

ফরম ডাউনলোডঃ ০৩/০৯/২৬ পর্যন্ত।

কলেজে জমাদানঃ ০৪/০৯/২৬ পর্যন্ত।

Form Fillup Fees

Application Form ডাউনলোডঃ শিক্ষার্থীরা ফরমপূরণের জন্য প্রথমে জা.বি-তে ফরম ডাউনলোডের লিংক এ প্রবেশ করে Registration No. দিয়ে লগইন করে আবেদন ফরম ডাউনলোড করতে হবে।

নিয়মিত ফরমপূরণঃ নিয়মিত শিক্ষার্থীদেরকে ফরমপূরণের নিমিত্ত্বে প্রথমে Student ID এর বিপরীতে ফি পরিশোধ করতে হবে। তারপর Honours Form Fillup লিংকে গিয়ে Student ID দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো করতে হবে।

অনিয়মিত ফরমপূরণঃ অনিয়মিত ও বিভাগ উন্নয়ন শিক্ষার্থীদেরকে ফরমপূরণের নিমিত্ত্বে প্রথমে উপরের Honours Form Fillup বাটন চেপে Student ID দিয়ে এবং নিজের জন্য প্রযোজ্য অপশন সিলেক্ট করে invoice তৈরি করে নেয়ার পর ফি পরিশোধ করতে হবে। তারপর পেজ Refresh করে বা পুনরায় লিংকে গিয়ে Student ID দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো করতে হবে।

সতর্কীকরণঃ ফি পরিশোধের পর ফরমপূরণ প্রক্রিয়া সম্পন্ন করতে Confirmation Slip ডাউনলোড করা বাধ্যতামূলক।
1st Year Hons Improvement Exam Fees:
> Improvement 7 papers : Tk. 3,220.00
> Improvement 6 papers : Tk. 2,920.00
> Improvement 5 papers : Tk. 2,620.00
> Improvement 4 papers : Tk. 2,320.00
> Improvement 3 papers : Tk. 2,020.00
> Improvement 2 papers : Tk. 1,720.00
> Improvement 1 papers : Tk. 1,420.00

Level: Degree (Pass)

শুধুমাত্র ডিগ্রি (পাস) স্তরের জন্য

২০২৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষে ভর্তির নিমিত্ত্বে জাবিতে আবেদন আগামী ১৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত এবং কলেজে জমাদান আগামী ১৫/০৯/২০২৬ তারিখ পর্যন্ত।     ২০২৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণ চলছে। ফরম ডাউনলোডঃ ৩০/০৮/২৬ তারিখ পর্যন্ত এবং কমিটির নিকট কাগজ-পত্রসহ ফরম জমাদানের শেষ তারিখঃ ৩১/০৮/২৬ তারিখ পর্যন্ত।

আবেদনঃ ২৩/০৮/২৬ থেকে ১৫/০৯/২৬ পর্যন্ত। new

Application Fee: Tk. 1,070.00

ভর্তির ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি উভয়েই ন্যূনতম গ্রেড ৩.০০ থাকতে হবে।

জা.বি-তে আবেদনের লিংক বাটন চেপে জাতীয় বিশ্ববিদ্যালযে আবেদন করে আবেদন ফরম ডাউনলোড করে নিতে হবে।

এরপর উপরের Degree (Pass) Application বোতাম চেপে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত রোল (Admission Roll) নম্বর দিয়ে প্রথমে আবেদন করতে হবে। তারপর ১,০৭০ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধে পূর্বে নিশ্চিত হয়ে নিতে হবে যে Admission Roll সঠিক আছে কী না।

বিঃদ্রঃ- Admission Roll ভুল হলে সঠিক রোল দিয়ে পুনরায় আবেদন করতে হবে। অন্যথায় ভর্তি হতে পারবে না।

ডিগ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (রাজশাহী কলেজ)

ডিগ্রি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি (জাতীয় বিশ্ববি:)

১ম বর্ষ সময়সীমাঃ ০৮/০৮/২৬ থেকে ৩০/০৮/২৬। new

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদনের লিংক

নিয়মিত শিক্ষার্থীরা প্রথমে Student ID এর বিপরীতে ফি পরিশোধ কর। তারপর Degree (Pass) Form Fillup লিংকে গিয়ে Student IDLevel দিয়ে Next বাটন চেপে Confirmation Slip ডাউনলো কর।

অনিয়মিত ও বিভাগ উন্নয়ন শিক্ষার্থীরা প্রথমে উপরের বাটনে ক্লিক করে পর্যায়ক্রমে Student IDpayment type-এর পুল-ডাউন মেনু থেকে তোমর জন্য প্রযোজ্য অপশন নির্বাচন করে Next বাটন চেপে নিজের Invoice তৈরি করে নাও। তারপর পেমেণ্ট কর এবং Confirmation Slip ডাউনলোড কর।

1st Year Exam Fees:
> Regular : Tk. 1,720.00
> Irregular : Tk. 2,320.00
> Improvement 6 papers : Tk. 2,020.00
> Improvement 5 papers : Tk. 1,870.00
> Improvement 4 papers : Tk. 1,720.00
> Improvement 3 papers : Tk. 1,570.00
> Improvement 2 papers : Tk. 1,420.00
> Improvement 1 papers : Tk. 1,270.00

ডিগ্রি ফরমপূরণ বিজ্ঞপ্তি (জাতীয় বিশ্ববি:)

Promotion Related Link

ফি পেমেণ্ট ও প্রোমোশনঃ

১১শ শ্রেণী হতে ১২শ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থদের সেশন চার্জ প্রদানের সময়সীমা ১৭/০৯/২০২৬ পর্যন্ত।

উপরে বাম পাশের Promotion Link বাটন চেপে নিজের জন্য প্রযোজ্য মডিউলে ক্লিক করার পর Student ID দিয়ে Check Eligibility বাটন চেপে পরবর্তী বর্ষে উত্তীর্ণের যোগ্যতা (Eligibility) যাঁচাই করে নিতে হবে। Registration No. সহ প্রদর্শিত সকল তথ্য সঠিক থাকলে Submit Information বাটন চাপলে Payslip Information পেজ আসবে। সেখানে পুল ডাউন মেনু চেপে নিজের জন্য প্রযোজ্য পে-স্লিপ নির্বাচন করে Next বাটন চাপলে invoice তৈরি হবে। এরপর DBBL অনলাইন পেমেণ্ট পদ্ধতি অনুসারে Student ID-র বিপরীতে সেশন চার্জ ফি পেমেণ্ট করতে হবে। তারপর পেজ Refresh করে অথবা পুনরায় পাশের বাটন চেপে Student ID ব্যবহার করে Payment Confirmation Slip ডাউনলোড করা যাবে।

সতর্কীকরণ : ফি পরিশোধের পর প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন করতে Payment Confirmation Slip ডাউনলোড করা বাধ্যতামূলক।

জ্ঞাতব্য : কেবলমাত্র ১২শ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীরাই সেশন চার্জ প্রদান করতে পারবে। যরা উত্তীর্ণ হতে পারে নি তাদের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

সেশন ফি : স্টাইপেণ্ডধারী শিক্ষার্থীঃ টা, ৩,৩২১.০০ এবং স্টাইপেণ্ডবিহীন শিক্ষার্থীঃ টা, ৩,৫৬১.০০।

রাজশাহী কলেজে ভর্তি ও ফরম পূরণের নিয়মাবলী

Online Admission
বিভিন্ন স্তরে অনলাইন পদ্ধতিতে ভর্তির প্রাথমিক আবেদনের নিয়মাবলী:
ধাপ-১ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদন ও ফরম ডাউনলোডঃ
  • প্রথমে http://app11.nu.edu.bd/ লিংকে প্রবেশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রাথমিক আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে ২ কপি প্রিণ্ট নিতে হবে
  • আবেদন ফরমে ভর্তির রোল নম্বর (Admission Roll) দেয়া থাকবে।
ধাপ-২ : রাজশাহী কলেজে আবেদনঃ
  • রাজশাহী কলেজের ওয়েবসাইট https://rc.gov.bd/admission-formfillup/ Link-এ প্রবেশ করতে হবে।
  • উক্ত পাতায় সংশ্লিষ্ট স্তরের সবুজ রং-এর Application বাটন ক্লিক করে Admission Roll বসিয়ে Next বাটনে ক্লিক করলে Application Form উন্মুক্ত হবে। উক্ত Form-এ পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ এবং ছবি আপলোডের পর Submit বাটন চাপলে আবেদন সম্পূর্ণ হবে এবং পেমেণ্ট অপশন আসবে এবং নিম্নোক্ত ৩নং ধাপ অনুসরণ করে পেমেণ্ট করতে হবে।
  • HSC এবং রিলিজ স্লিপে ভর্তির ক্ষেত্রে উক্ত পাতায় সরাসরি সংশ্লিষ্ট স্তরের কমলা রং-এর Admission বাটন ক্লিক করে Admission Roll (HSC ভর্তির ক্ষেত্রে SSC রোল) বসিয়ে Next বাটনে ক্লিক করলে Admission Form উন্মুক্ত হবে। উক্ত Form-এ পছন্দমত ও সহজে মনে রাখা যায় এমন Password দিয়ে ফরমের চাহিদা মোতাবেক বাকি অংশ পূরণ এবং ছবি আপলোডের পর Submit বাটন চাপলে আবেদন সম্পূর্ণ হবে এবং পেমেণ্ট অপশন আসবে এবং নিম্নোক্ত ৩নং ধাপ অনুসরণ করে পেমেণ্ট করতে হবে।
ধাপ-৩ : DBBL মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে আবেদন ফি পরিশোধঃ
  • যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
  • পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
  • নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
  • অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
  • Other 0 (Zero) সিলেক্ট করুন
  • রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
  • Bill No-এ আপনার Admission Roll (উদাহরণ :7458327) দিন (HSC ভর্তির ক্ষেত্রে SSC রোল নম্বর)
  • সংশ্লিষ্ট স্তরের ফি-এর পরিমাণ লিখুন
  • চার ডিজিটের PIN টাইপ করুন
  • OK/Send বাটন চাপুন
  • আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।
**মোবাইলে রকেট এপ্লিকেশন (bill pay) ব্যবহার করে ফি পরিশোধ করা অনেক সহজ।
ধাপ-৪ : Application ফরম ডাউনলোড
  • উপরের ৩নং ধাপ অনুসরণ করে আবেদন ফি পরিশোধ করে পেজ রিফ্রেস করলে অথবা পুনরায় Admission Roll দিয়ে লগইন করলে ভর্তির মুল ফরম উন্মুক্ত হবে। উপরে Application Confirmation Slip ও Application Form ডাউনলোডের অপশন থাকবে।
  • সেখান থেকে তা ডাউনলোড করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদনের সাথে বিভাগে জমা দিতে হবে।
ধাপ-৫ : চুড়ান্ত ভর্তি এবং Admission Confirmation Slip ও Admission Form ডাউনলোডঃ
  • ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পেলে কলেজ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে ধাপ-৩ অনুসরণ করে প্রথমে সংশ্লিষ্ট শাখা বা বিভাগের জন্য নির্ধারিত ভর্তির ফিস পরিশোধ করতে হবে।
  • এরপর সংশ্লিষ্ট স্তরের Online Admission Link-এ প্রবেশ করে Admission Roll দিয়ে Next বাটন চাপলে অথবা Sign-in করলে ভর্তির তথ্যযুক্ত ফরম উন্মুক্ত হবে। সেখানে উপরে প্রদর্শিত ডাউনলোড লিংক থেকে Admission Confirmation SlipAdmission Form ডাউনলোড করা যাবে।

Online Form Fillup

বিভিন্ন কোর্সে অনলাইন পদ্ধতিতে Form Fillup-এর নিয়মাবলী:
  1. আবেদন ফরম সংগ্রহঃ
    • পরীক্ষার আবেদন ফরম পরীক্ষার্থী নিজে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://ems.nu.ac.bd/student-login লিংকে রেজিষ্ট্রেশন নম্বর ও Security Verification এর ফলাফল দিয়ে লগইন করে বাম দিকের Form Fill Up মেনুতে ক্লিক করে ডানদিকে “APPLY NOW” বাটন এ ক্লিক করে “APPLICATION FORM” ডাউনলোড করতে হবে। বিস্তারিত নিয়মাবলী নিচে “ছাত্র/ছাত্রী কর্তৃক ফরম ফিলাপের নিয়মাবলীঃ” শীর্ষক অনুচ্ছেদে বর্ণিত আছে।

    • সঠিকভাবে পূরণ করে ২কপি ডাউনলোড করে নিতে হবে।
    • ফরমপূরণের জন্য জাবি-তে আবেদনের লিংক : https://ems.nu.ac.bd/student-login
  2. পরীক্ষার ফিস জমাঃ
    • নিয়মিত ছাত্র-ছাত্রী যাদের DBBL মোবাইল এ্যাকাউণ্ট আছে তারা নিজেদের একাউণ্ট থেকে অথবা এজেণ্ট বা অন্য একাউণ্ট থেকে ID No. এর বিপরীতে প্রথমে ফরমপূরণের ফি পরিশোধ করবে এবং পরে শিক্ষার্থী উপরে প্রদত্ত্ব তার সংশ্লিষ্ট স্তরের Online Form Fillup বাটন চেপে নিজের ID No.Level নির্বাচন করে Next বাটন চেপে পেমেণ্ট কনফার্মেশন স্লিপ ডাউনলোড করে নিবে।
    • অনিয়মিত ও বিভাগ উন্নয়ন ছাত্র-ছাত্রীদেরকে পেমেণ্ট অপশনে যাওয়ার আগে শিক্ষার্থী উপরে প্রদত্ত্ব সংশ্লিষ্ট স্তরের Form Fillup বাটন প্রেস এবং Click Here বাটনে ক্লিক করে ‍Student ID ও বিষয় সংখ্যা নির্বাচন করার পর Next বাটনে চাপ দিলে Invoice তৈরি হবে এবং পরিশোধযোগ্য ফিসের পরিমানসহ ডাচ্-বাংলা ব্যাংকের পেমেণ্ট অপশন আসবে। তারপর DBBL টাকা পরিশোধের পদ্ধতি অনুযায়ী পেমেণ্ট করতে হবে। এরপর পেমেণ্ট অপশনযুক্ত পেজটি Refresh করে অথবা পুনরায় উক্ত লিংকে প্রবেশ করে পেমেণ্ট কনফার্মেশন স্লিপ ডাউনলোড করবে।
      উল্লেখ্য Invoice তৈরি না হলে পেমেণ্ট করা যাবে না এবং ফরম ফিলআপও সম্ভব হবে না।
DBBL পদ্ধতিতে Online Form Fillup ফি পরিশোধঃ
  • যেসকল মোবাইলে DBBL মোবাইল এ্যাকাউন্ট রয়েছে,সেই মোবাইল থেকে *322# ডায়াল করে DBBL মোবাইল ব্যাংক মেনুতে যান
  • পেমেন্ট 1 (One) সিলেক্ট করুন
  • নিজের মোবাইল থেকে হলে 1 (One) সিলেক্ট করুন। অন্য মোবাইল থেকে হলে Other 2 (Two) সিলেক্ট করুন
  • অন্য মোবাইল থেকে হলে নিজের মোবাইল নম্বর দিন (Enter Student Mobile Number)
  • Other 0 (Zero) সিলেক্ট করুন
  • রাজশাহী কলেজের Biller ID 304 টাইপ করুন
  • Bill No-এ আপনার Class ID (উদাহরণ-2019000003) দিন
  • টাকার পরিমাণ (উদাহরণ : টা, 4726) লিখুন
  • চার ডিজিটের PIN টাইপ করুন
  • OK/Send বাটন চাপুন
  • আপনি DBBL থেকে TrxID যুক্ত একটি মেসেজ পাবেন এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ভর্তি সম্পন্ন হবে।
  • ফরম পূরণের লিংক এ গিয়ে আপনার পেমেন্ট স্লিপ ডাউনলোড করুন।
**মোবাইলে রকেট এপ্লিকেশন (bill pay) ব্যবহার করে ফি পরিশোধ করা অনেক সহজ।

ছাত্র/ছাত্রী কর্তৃক ফরম ফিলাপের নিয়মাবলীঃ

  1. https://ems.nu.ac.bd/student-login লিংকে লগইন করে বাম পাশের মেনুবার থেকে “Form Fillup” মেনুতে ক্লিক করে “APPLY NOW” বাটন এ ক্লিক করতে হবে ।
  2. APPLY NOW” বাটন এ ক্লিক করার পর, ফরম ফিলাপের প্রয়োজনীয় তথ্য যেমনঃ পরীক্ষার বিষয় ইত্যাদি তথ্য দিয়ে “SUBMIT” বাটনে ক্লিক করলে একটি পপ-আপ মেনু অসবে ।
  3. পপ-আপ মেনু থেকে ফরম ফিলাপ নিশ্চয়ন করার জন্য “YES” বাটনে ক্লিক করতে হবে অন্যথায় না চাইলে “CANCEL” বাটনে ক্লিক করতে হবে ।
  4. “YES” বাটনে ক্লিক করার পর “APPLICATION FORM” ডাউনলোড করে প্রিন্ট কপি এবং পরীক্ষার নির্ধারিত ফি সহ স্ব স্ব কলেজ অফিসে নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে ।
  5. ফরম ফিলাপের সকল প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে “PAYMENT STATUS” PAID দেখাবে ।

Helpline : From 10.00am to 3.00pm
DBBL Help Line- 16216

Helpline : From 10.00am to 3.00pm
DBBL Help Line- 16216