Rajshahi College, Rajshahi

“Choose your career carefully and we’ll help you find your way..”

Message From Principal

Towards the journey of higher education in Bangladesh Rajshahi College is one of the path finders and a distinctive institution. During its 150 years of expedition for developing human resource and flourishing intellectual faculty the college has been contributing relentlessly to nation building. Being overwhelmingly involved in socio-economic and cultural development the institution has become a part and parcel of our national history. As the intellectual, scholarly and learned teachers of the country enlighten the institution, the students of this College demonstrate their proficiency in national and international arena. The institution has become an essential part of the glorious junctures of our national history like the Language Movement and the War of Liberation.

In spite of its limitations Rajshahi College carries on the heritage of its glory. It stood consecutively 4 times as the best educational institution of the country at college level arranged by the Ministry of Education, and 3 times First in the ranking of National University all over Bangladesh. Combined with notable number of brilliant teachers and students, it is still considered one of the best institutions offering higher education at college level in the country. Keeping on the trend of its glorious tradition the college works persistently in improving the quality of education.

On behalf of Rajshahi College , I hearty congratulate and extend my best wishes to all the well-wishers.

Professor Dr. Md. Ibrahim Ali
Principal

(In Bengali:- বাংলাদেশে উচ্চশিক্ষা বিস্তারের অভিযাত্রায় রাজশাহী কলেজ এক অনন্য ও পথিকৃৎ প্রতিষ্ঠান। সার্ধশত বছরের পথ পরিক্রমায় জাতির মেধা, মনন ও মানবসম্পদ উন্নয়নে প্রতিষ্ঠানটি নিরন্তর ভূমিকা রেখে চলেছে। জাতির আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে প্রতিষ্ঠানটি নিজেই হয়ে উঠেছে আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। দেশের অনেক মনীষী, পণ্ডিত ও কৃতবিদ্য শিক্ষক যেমন প্রতিষ্ঠানটি আলোকিত করেছেন, তেমনি এখানকার শিক্ষার্থীদের অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। প্রতিষ্ঠানটি ভাষা আন্দোলন ও মহান মু্ক্তিযুদ্ধসহ আমাদের জাতীয় ইতিহাসের প্রতিটি গৌরবময় অধ্যায়েরও গর্বিত অংশীদার।

নানা সীমাবদ্ধতার মধ্যেও রাজশাহী কলেজ তার গৌরবের উত্তরাধিকার বহন করে চলেছে। কলেজটি শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক আয়োজিত কলেজ পর্যায়ে টানা ৪ বার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে ৩ বার দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করে। উল্লেখযোগ্যসংখ্যক মেধাবী শিক্ষক ও ছাত্র-ছাত্রীর সমাহারে কলেজ পর্যায়ে এটি এখনো দেশের শ্রেষ্ঠ উচ্চশিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান। গৌরবময় ঐতিহ্যের ধারায় শিক্ষার গুণগত মান উন্নয়নে কলেজটি নিরলসভাবে কাজ করে চলেছে।

রাজশাহী কলেজের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীকে আন্তরিক শুভেচ্ছা।)

প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী
অধ্যক্ষ

Principal

Ibrahim Ali

Towards the journey of higher education in Bangladesh Rajshahi College is one of the path finders and a distinctive institution…

View Details →