পরিভ্রমন
আর্কাইভ
সরঞ্জাম
উদ্ভিদবিজ্ঞান বিভাগ
উদ্ভিদবিজ্ঞান বিভাগের সংক্ষিপ্ত ইতিহাস
প্রতিষ্ঠাকালীন ইতিহাস : রাজশাহী কলেজ, রাজশাহী ঊনবিংশ শতাব্দীতে ভারত উপমহাদেশের বাংলা ভূ-খন্ডে কিছু প্রতিষ্ঠান জ্ঞান-বিজ্ঞানের আলোকচ্ছটা ছড়িয়ে যে এক নতুন যুগের সূচনা করেছিল সে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজশাহী কলেজ নিঃসন্দেহে অন্যতম। শতাব্দী প্রাচীন
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
Quinquennial Report of the Rajshahi College 1927-1932 এ নিম্নোক্ত উদ্ধিৃতির উল্লেখ আছে-
The College was affiliated in Botany up to the Intermediate Standard with effect from the session 1930-31 and the west-end room on the ground floor of the additional college building has been converted in to a Botanical laboratory for the student at a cost of Rs-4986 for apparatus and equipment and Rs. 2350 for furniture and accessories with the opening of the Botany classes, the fee rates of the science students have been enhanced from Rs.6 to Rs.7 for the I.Sc. and Rs. 8 for B.Sc. Students. উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাকালীন ইতিহাস : স্বনামধন্য এ কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগও বহু ঐতিহ্যের স্মারক। ১৯৩০ সালে এ বিভাগ প্রতিষ্ঠা লাভ করে। বর্তমান প্রথম বিজ্ঞান ভবন নামে পরিচিত ভবনের নিচতলায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবস্থান। ১৯৩০-১৯৪২ সাল পর্যন্ত উদ্ভিদবিজ্ঞানকে শুধুমাত্র I.A. Ges I.Sc. †kÖYxi Subject Combination হিসেবে পড়ানো হত। ১৯৪২ সালের পর থেকে B.Sc. পাস কোর্সের এবং অনার্সের Subject Combination হিসেবে উদ্ভিদবিজ্ঞানকে পদার্থ, গণিত এবং রসায়নের সাথে পড়ানো হত। New Arts Building বা উদ্ভিদবিজ্ঞান ভবনটি নির্মিত হবার সময়ই এই ভবনটির নিচতলায় মূল্যবান আসবাবপত্র ও যন্ত্রপাতিতে সুসজ্জিত ল্যবরেটরীও প্রতিষ্ঠা করা হয়। রাজশাহী কলেজের জীববিজ্ঞান ল্যাবরেটরীতে সে সকল নমুনা, মডেল ও যন্ত্রপাতি ছিল সেগুলো খুবই উন্নত। মডেল গুলো ছিল খুবই নিখুঁত এবং জার্মানীর তৈরী। কম মেধার ছাত্র-ছাত্রীরাও এ মডেল গুলো দেখলে সহজেই বুঝতে পারত। ১৯৫৭ সাল থেকে এ কলেজে ‘উদ্ভিদবিজ্ঞান’ বিষয়ে অনার্সের যাত্রা শুরু হয়। এ সময় কলেজের অধ্যক্ষ ছিলেন-ড. আব্দুল হক এবং বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন –ড. শামসুল হুদা চৌধুরী। ১৯৫৯ সালে উদ্ভিদবিজ্ঞান বিভাগ অর্থ্যাৎ প্রথম বিজ্ঞান ভবনের অধিকাংশ স্থান জুড়ে উদ্ভিদবিজ্ঞানের ক্লাস হতো। দো-তলার পূর্ব দিকে ভূগোল বিভাগ ছিল। নিচের তলায় উদ্ভিদবিজ্ঞানের বিভাগীয় প্রধানের কক্ষের সামনা সামনি কক্ষটি প্রাণিবিজ্ঞান বিভাগের দখলে ছিল। এ সময় উদ্ভিদবিজ্ঞানের প্রধানের সীলে লেখা হতো Head of the department of Botany and Biology. প্রাণিবিদ্যা বিভাগে তখন একজন মাত্র প্রভাষক ছিলেন প্রাসঙ্গিকভাবে উল্লেখ করা যেতে পারে যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হলেও তখন পর্যন্ত সেখানে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স ছিলনা। অর্থাৎ সে সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী কলেজেই উদ্ভিদবিজ্ঞান বিষয়ে অনার্স কোর্স চালু ছিল । তখন ছিল ২ বছরের কোর্স ; ১৯৬২ সালে ৩ বছরের অনার্স কোর্স শুরু হয়। তখন মাস্টার্স কোর্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। পরবর্তীতে ১৯৯৫ সালে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স কোর্স চালু হয় । সেই সময়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১ম ম্যাডাম হিসাবে ২৭/০৭/১৯৯৫ প্রভাষক পদে যোগদান করেন মোসাঃ নাসিমা খাতুন এবং তিনি বর্তমানে অধ্যাপক পদে এই বিভাগে কর্মরত আছেন। এরপর বিভাগে দ্বিতীয় ম্যাডাম হিসেবে রাবেয়া খাতুন সহযোগী অধ্যাপক পদে ২২/০৩/১৯৯৭ তারিখে যোগদান করেন। পরে তিনি বিভাগীয় প্রধান পদে ২৭/০৪/২০০৪ তারিখে যোগদান করেন এবং ৩০/১২/২০০৪ তারিখে অবসর গ্রহণ করেন।
প্রথিতযশা শিক্ষক
কৃতি শিক্ষার্থী
বর্তমান শিক্ষকমণ্ডলীর তালিকা
তলিকা দেখতে এখানে ক্লিক করুন
| SL | TEACHERS’ NAME | DESIGNATION | BATCH | MERIT | DATE OF JOINING |
|---|---|---|---|---|---|
| 01. | Nurun Nesa Khatun (4631) | Professor | 14 | 60 | 12/09/2018 |
| 02. | Mst. Nasima Khatun (8921) (Professor) | Associate Professor | 03/08/2020 | ||
| 03. | Dr. Shah Md. Mahbub Alam | Associate Professor | 22 | 13 | 11/01/2022 |
| 04. | Dr. Zannatul Fardous (015555) | Associate Professor | 24 | 43 | 11/01/2022 |
| 05. | Dr. Md. Shariful Islam (14096) (Associate Professor) | Assistant Professor | 24 | 47 | 01/10/2023 |
| 06. | Dr. Md. Montaz Ali Sarkar (13920) (Associate Professor) | Assistant Professor | 24 | 70 | 01/10/2023 |
| 07. | Mst. Nazma Sultana (14528) | Assistant Professor | 09/11/2014 | ||
| 08. | Sharmin Sakila (21816) | Assistant Professor | 28 | 17 | 02/04/2022 |
| 09. | Mst. Bilkis Khanam (22964) (Assistant Professor) | Lecturer | 31/12/2014 | ||
| 10. | Syeda Sifat-E-Nuri (22970) (Assistant Professor) | Lecturer | 30 | 26 | 30/08/2016 |
| 11. | Shamima Nasrin (16134113025) | Lecturer | 34 | 25 | 21/10/2017 |
| 12. | Most. Abida Sultana (18136113033) | Lecturer | 36 | 33 | 27/07/2022 |
| 13. | Demonstrator | ||||
| 14. | Demonstrator |






















